Home
 
কলারোয়ার সোনাবাড়িয়ায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্ণামেন্ট
আজকের কলারোয়া - 08/06/2015
ক্ষুদে ছাত্র ও ছাত্রীদের অংশগ্রহণে শুরু হলো বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট। কলারোয়ার সোনাবাড়িয়ায় সোমবার সকালে এ টুর্ণামেন্ট উদ্বোধন করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান এস.এম শহিদুল ইসলাম। সোনাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত টুর্ণামেন্টের উদ্বোধনী দিনে ইউনিয়নের ১২টি স্কুলের বালক দল খেলায় অংশগ্রহণ করে। খেলাগুলো পরিচালনা করেন সোনাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম ওমর ফারুক ও সহকারি শিক্ষক রবিউল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি শিক্ষা অফিসার মো. নাজমুল হাসান, সোনাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আতাউর রহমান লাভলু, মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আবু দাউদসহ বিভিন্ন স্কুলের শিক্ষক- শিক্ষার্থীরা। মঙ্গলবার একই ভেন্যুতে বালিকা দলের খেলাসহ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।


 



গন্তব্য কলারোয়া    
Product Image Product Image


 
    
Copyright : Kalaroa.com, 2019
Email : info@kalaroa.com