|
কলারোয়ায় জেলা তথ্য অফিসের অবহিতকরণ কর্মশালা
আজকের কলারোয়া -
08/06/2015
কলারোয়ায় ‘শিশু-নারী
উন্নয়নে এক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত
হয়েছে। রোববার কলারোয়ার কেরালকাতা ইউনিয়ন
পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা তথ্য অফিস
আয়োজিত ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা
নির্বাহী অফিসার অনুপ কুমার তালুকদার। বিশেষ অতিথির
বক্তব্য দেন জেলা তথ্য অফিসার সিরাজুল হক
মল্লিক। কেরালকাতা ইউপি চেয়ারম্যান সম
মোরশেদ আলির সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায়
নারী শিক্ষার প্রসার, বাল্য বিবাহ রোধ, বাধ্যতামূলক
প্রাথমিক শিক্ষা, শিশু ও নারীর অধিকার, প্রজনন
স্বাস্থ্য, জন্ম নিয়ন্ত্রণ, জন্ম নিবন্ধন, নিরাপদ মাতৃত্ব,
স্যানিটেশন প্রভৃতি বিষয়ে সরকারের বিভিন্ন উন্নয়ন
কর্মকান্ড সম্বন্ধে অবহিত করা হয়। কর্মশালায়
আলোচনা করেন ও উপস্থিত ছিলেন ডা. রিফাত হাসান,
জয়নগর ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) শেখ
ফিরোজ আহম্মেদ, উপজেলা বিআরডিবি’র চেয়ারম্যান আব্দুল গফুর প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা তথ্য
অফিস স্টাফ মো. মনিরুজ্জামান।
|