|
কলারোয়ায় গরীব প্রতিবন্ধিদের মাঝে ক্রাচ সরবরাহ
আজকের কলারোয়া -
09/06/2015
কলারোয়ায় বার্ষিক উন্নয়ন কর্মসূচির
আওতায় গরীব প্রতিবন্ধিদের মাঝে ক্রাচ সরবরাহ
করা হয়েছে। উপজেলা সমাজ সেবা অফিসের
আয়োজনে মঙ্গলবার সকাল ১১টায় ক্রাচ সরবরাহ
করেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ
স্বপন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস
চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, সাংবাদিক মোস্তাক আহমেদ, উপজেলা প্রকৌশলী আবেদুর রহমান,
উপজেলা সমাজ সেবা অফিসার ফারুক হোসেন ও
ইউডি আব্দুস সামাদ প্রমুখ। এসময় উপজেলার ১০জন
গরীব প্রতিবন্ধিদের মাঝে ক্রাচ সরবরাহ করা হয়।
|