|
সাতক্ষীরায় মুক্তিযোদ্ধার ওপর এসিড নিক্ষেপ
আজকের কলারোয়া -
09/06/2015
সাতক্ষীরায় জাফর আলী সরদার (৬০) নামে
এক মুক্তিযোদ্ধার ওপর এসিড নিক্ষেপ
করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার গভীর
রাতে দুর্বৃত্তরা তাঁর বাড়িতে ঢুকে ঘুমন্ত
অবস্থায় তাঁর গায়ে এসিড নিক্ষেপ করে।
এতে শরীরের বিভিন্ন অংশ দগ্ধ হয় তাঁর।
তিনি সাতক্ষীরার তালা উপজেলার
নগরঘাটা গ্রামের মৃত শরিয়াতুল্লাহ সরদারের
ছেলে। গুরুতর আহত অবস্থায় তাঁকে
সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা
হয়েছে।
এসিড দগ্ধ জাফর আলী জানান, তিনি এবং
তাঁর স্ত্রী রাতে ঘরের বারান্দায় ঘুমিয়ে
ছিলেন। রাত ১টা দিকে ৪-৫ জন দুর্বৃত্ত তাঁর
বাড়িতে প্রবেশ করে তাঁকে এসিড নিক্ষেপ
করে। এতে করে তার মুখ, হাত-পা ঝলসে যায়।
তাঁকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে
সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে তাঁর
স্বজনরা। জমি-সংক্রান্ত বিরোধের জের
ধরে এ ঘটনা ঘটেছে বলে দাবি করেন তিনি।
পাটকেলঘাটা থানার ওসি তরিকুল ইসলাম
জানান, ঘটনা শোনামাত্রই তদন্তের জন্য
সেখানে পুলিশ পাঠানো হয়েছে।
|