|
কলারোয়ার ধানদিয়া ইউনিয়ন ইন্সটিটিউশনঅভিভাবক সদস্য নির্বাচন অনুষ্ঠিত
আজকের কলারোয়া -
10/07/2014
কলারোয়া উপজেলার জয়নগরের ধানদিয়া ইউনিয়ন ইন্সটিটিউশনের অভিভাবক সদস্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার সকাল ১০ থেকে ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ওই মাধ্যমিক বিদ্যালয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়। ২৮৩ জন অভিভাবক ভোটারের মধ্যে ২৫৪জন তাদের ভোটারাধিকার প্রয়োগ করেন। নির্বাচিত ৫জন অভিভাবক সদস্যরা হলেন- মনিরুজ্জামান (১৪১ ভোট), কামরুজ্জামান (১১৪ ভোট), আ.রাজ্জাক (১০৭ ভোট), গোলাম হোসেন (১০৬ ভোট) ও সংরক্ষিত মহিলা সদস্যা পদে ইসমোতারা খাতুন (১৩৬ ভোট)। নির্বাচনের প্রিজাইডিং কর্মকর্তার দায়িত্ব পালন কলারোয়া মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল হামিদ। এসময় উপস্থিত ছিলেন জয়নগর ইউনিয়ন আ’লীগের সভাপতি মাস্টার আজিজুর রহমান, ইউনুস আলী, সরসকাটি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আসাদ, সাংবাদিক হাবিবুল্লাহ বাহার প্রমুখ।
|