Home
 
সাইদীর ফাঁসির দাবী
ছাত্রলীগ,গণজাগরণ মঞ্চ,আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

আজকের কলারোয়া - 18/09/2014
১৯৭১ সালের রাজাকার যুদ্ধাপরাধী দেলোয়ার হোসেন সাইদী’র ফাঁসির দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্রলীগ জেলা শাখা’র নেতৃবৃন্দ। মানবতা বিরোধী অপরাধী জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা দেলোয়ার হোসেন সাইদীর বিচারের রায়কে কেন্দ্র করে ফাঁসির দাবীতে বুধবার বেলা ১২টায় জেলা ছাত্রলীগের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা ছাত্রলীগ কার্যালয়ের সামনে সমাবেশে মিলিত হয়। এ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হুসাইন সুজন। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি কাজী আক্তার হোসেন। এসময় আরো বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এহসান হাবীব অয়ন, সহ সভাপতি শেখ মারুফ হাসান রিংকু, সহ সম্পাদক শেখ ইমরান হাসান, শহর ছাত্রলীগের সভাপতি মঈনুল ইসলাম আউয়াল, সদর ছাত্রলীগের সভাপতি আহসান হাবীব নিমু, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান শাওন, সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি একেএম মাহমুদুজ্জামান মিলু, সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের রাজু প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ইয়াছির আরাফাত, শহর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শেখ জাহাঙ্গীর কবির, সরকারি কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাহেদ পারভেজ, ৭নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি আজিজুর হাসান, সাধারণ সম্পাদক জাহিদ হাসান, হারুন উর রশিদ, মমিনুর রহমান, খান ইমরানসহ জেলা ছাত্রলীগের সকল নেতৃবৃন্দ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এহসান হাবীব অয়ন।
সাইদীর ফাঁসির দাবীতে গণজাগরণ মঞ্চের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নিজস্ব প্রতিনিধি: একাত্তরের যুদ্ধাপরাধী দেলোয়ার হোসেন সাইদী’র ফাঁসির দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সাতক্ষীরা গণজাগরণ মঞ্চ। মানবতা বিরোধী অপরাধের দায়ে ফাসির দন্ডাদেশপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা দেলোয়ার হোসেন সাইদীর আপিলের রায়ে তাকে আমৃতকারাদন্ড দেয়ায় ক্ষোভের অনলে জ্বলছে গণজাগরণ মঞ্চ। গণজাগরণ মঞ্চের নেতাদের দাবি এটা আপোষের রায়। একাত্তরের মহান মুক্তিযুদ্ধে মানবতা বিরোধী অপরাধ করে মাওলানা দেলোয়ার হুসাইন সাঈদী যে পাপ করেছে তা ইচ্চা করলে সরকার মাফ করতে পারে না। রাজাকার সাঈদীদে মাফ করলে লক্ষ শহীদের আত্মা কষ্ট পাবে। মৃত্যুদন্ডই তার একমাত্র শাস্তি। তার ফাসির রায় ঘোষণার পর থেকে এ পর্যন্ত শহীদ হয়েছেন শতশত মানুষ। জামায়াতের সাথে কোনো আপোষ দেশের মুক্তিকামী মানুষ মেনে নিবে না। বক্তারা বলেন, নিজামী, মুজাহিদ, সাঈদী, বাংলাদেশের ইহুদী। রাজাকার গোলাম আযম, বাংলাদেশের বদহজম। বক্তারা রাজাকার দেলোয়ার হুসাইন সাঈদীর ফাসির দাবি জানান। বুধবার বিকেল ৫টার দিকে সাতক্ষীরা মুক্তিযোদ্ধা সংসদ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে গণজাগরণ মঞ্চের কর্মীরা। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ রিমু চত্ত্বরে গিয়ে শেষ হয়। সেখানে জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ঘাতক দালাল নিমূল কমিটির অধ্যক্ষ আশেক-ই-এলাহী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ইনামুল হক বিশ্বাস এড. আজাদ হোসেন বেলাল, সদর উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি এড. ফাহিমুল হক কিসলু, বাসদের সমন্বয়ক নিত্যানন্দ সরকার, জাসদের অধ্যাপক ইদ্রিস আলী, গণজাগরণ মঞ্চের সদস্য সচিব হাফিজুর রহমান মাসুম, প্রমুখ। সমগ্র সভাটি পরিচালনা করেন সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমন।
কলারোয়ায় সাঈদীর ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির দাবিতে আওয়ামী লীগের এক বিক্ষোভ মিছিল বুধবার কলারোয়া পৌর শহর প্রদক্ষিণ করে। মিছিলটি উপজেলা পরিষদ চত্বর থেকে পৌর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সমাবেশে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপনের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লাল্টু, আ’লীগ নেতা আরাফাত হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইমরান হোসেন, ইউপি চেয়ারম্যান অধ্যাপক এমএ কালাম, সম মোরশেদ আলী, ভুট্টো লাল গাইন, এমএ মান্নান, কুশোডাঙ্গা ইউনিয়ন আ’লীগের সভাপতি রাম প্রসাদ দত্ত, সাধারণ সম্পাদক আসলামুল আলম আসলাম, পৌর সভার প্যানেল মেযর রফিকুল ইসলাম, সাংবাদিক মোসলেম আহমেদ, আব্দুর রহমান, হেলাতলা ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আরিজুল ইসলাম, সোনাবাড়িয়া ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, জাতীয় শ্রমিকলীগের নেতা মনজুরুল ইসলাম মিঠু, এনায়েত খান টন্টু, তুহিন, মুন্না, স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক সাঈদ, পৌর ছাত্রলীগের সভাপতি মাহফুজুর রহমান মাফুজসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের সভাপতি-সম্পাদক ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


 



গন্তব্য কলারোয়া    
Product Image Product Image


 
    
Copyright : Kalaroa.com, 2019
Email : info@kalaroa.com