|
বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট’র প্রস্তুতি
আজকের কলারোয়া -
24/09/2014
কলারোয়ায় ৪র্থ বজলুর রহমান স্মৃতি নক আউট ফুটবল টুর্ণামেন্ট আয়োজন উপলক্ষে রোববার এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। কলারোয়া পাবলিক ইন্সটিটিউটে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কপাই সভাপতি অধ্যাপক আবুল খায়ের। এ সময় অন্যদের মধ্যে আলোচনা করেন কপাই সাধারণ সম্পাদক এ্যাড.শেখ কামাল রেজা, সহ-সভাপতি শেখ শহীদুল ইসলাম, আলহাজ্ব আব্দুর রহিম বাবু, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খাঁন চৌধুরী, পৌর কাউন্সিলর মনিরুজ্জামান বুলবুল, প্রভাষক রফিকুল ইসলাম, মিয়া ফারুক হোসেন স্বপন প্রমুখ। আগামী ৯ অক্টোবর বিকেল ৩টায় কলারোয়া ফুটবল মাঠে ৮ দলীয় এ টুর্ণামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হবে বলে সভায় সিদ্ধান্ত নেওয়া হয়। টুর্ণামেন্টের চ্যাম্পিয়ন দলকে ৪০ হাজার টাকা ও রানার্সআপ দলকে ২০হাজার টাকা প্রাইজমানি প্রদান করার ঘোষণা দেওয়া হয়। সভায় টুর্ণামেন্ট বাস্তবায়নে একটি পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপনকে আহবায়ক করে ৭সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি, বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমানকে সভাপতি ও জাহিদুর রহমান খাঁন চৌধুরীকে সাধারণ সম্পাদক করে ৪২ সদস্য বিশিষ্ট টুর্ণামেন্ট পরিচালনা কমিটি এবং কলারোয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশেদুল হাসান কামরুলকে আহবায়ক, নির্বাহী সদস্য দীপক শেঠ, সাবেক সাধারণ সম্পদক শেখ জুলফিকারুজ্জামান জিল্ল¬ু ও যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ মাহমুদকে সদস্য করে ক্রীড়া সাংবাদিক কমিটি গঠন করা হয়। এমআর ফাউন্ডেশনের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মিজানুর রহমানের অর্থায়নে কলারোয়ায় পাবলিক ইন্সটিটিউট, এমআর ফাউন্ডেশন ও উপজেলা ক্রীড়া সংস্থার সার্বিক তত্ত্ববধায়নে টুর্ণামেন্টটি অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
|