দুর্গাপূজা ও ঈদ-উল-আযহা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা
আজকের কলারোয়া -
24/09/2014
কলারোয়ায় আসন্ন শারদীয় দুর্গাপূজা ও ঈদ-উল-আযহা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন ইউএনও অনুপ কুমার তালুকদার। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি মনোরঞ্জন সাহা, সা. সম্পাদক সিদ্ধেশ্বর চক্রবর্তী, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আব্দুর রহিম, কৃষি কর্মকর্তা স্বপন কুমার খা, সিনিয়ন উপজেলা মৎস্য কর্মকর্তা মোশাররফ হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশলী কুদরত-ই-খুদা, আনসার ভিডিপি কর্মকর্তা মাহবুবর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আজিজুল হক, পরিসংখ্যান কর্মকর্তা তাহের মাহমুদ সোহাগ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল হামিদ, ইউপি চেয়ারম্যান সম মোরশেদ আলী, কলারোয়া প্রেসক্লাবের সভাপতি গোলাম রহমান, সা.সম্পাদক রাশেদুল হাসান কামরুল, সাংবাদিক এমএ সাজেদ, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান চেয়ারম্যান আব্দুল মান্নান, উপজেলা পূজা উদযাপন কমিটির যুগ্ম সম্পাদক হরেন্দ্র নাথ, সন্তোষ কুমার পাল, প্রচার সম্পাদক রনজিৎ কুমার প্রমুখ। সভায় পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে ইউএনও অনুপ কুমার তালুকদারের সম্মননা ক্রেষ্ট প্রদান করা হয়। এদিকে, পরপরই একই স্থানে আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষ্যে অনুরূপ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সেসময় উপরোক্ত ব্যক্তিবর্গ ছাড়াও উপজেলা পরিষদ জামে মসজিদের সা.সম্পাদক এসএম গোফরান অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বলে জানা গেছে।
|