Home
 
মহিলাসহ তিন আসামী গ্রেফতার
আজকের কলারোয়া - 28/09/2014
কলারোয়ায় মহিলাসহ তিন ওয়ারেন্টভূক্ত আসামীকে পুলিশ গ্রেফতার করেছে। আটককৃতরা হলো- উপজেলার ক্ষেত্রপাড়া গ্রামের জাহাঙ্গীর মোড়ল (৫০) ও তার পুত্র আলমগীর মোড়ল (২০) এবং গোপিনাথপুর গ্রামের জাকির হোসেনের স্ত্রী খাদিজা খাতুন (২২)। থানা সূত্র জানায়, শুক্রবার গভীর রাতে সাতক্ষীরা আদালতের সিআর-৮৮৪/১২ মামলার ওয়ারেন্টভূক্ত জাহাঙ্গীর মোড়ল ও আলমগীর মোড়ল এবং জিআর-১০৪/১৪ মামলার ওয়ারেন্টভূক্ত খাদিজা খাতুন (২২)কে তাদের বাড়ী থেকে পুলিশ গ্রেফতার করে।


 



গন্তব্য কলারোয়া    
Product Image Product Image


 
    
Copyright : Kalaroa.com, 2019
Email : info@kalaroa.com