|
জমিজমা সংক্রান্ত বিরোধগাছ কাটার অভিযোগ
আজকের কলারোয়া -
28/09/2014
জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে কলারোয়ায় বিভিন্ন ফলজ গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। জানা গেছে, উপজেলার দেয়াড়া ইউনিয়নের দলুইপুর গ্রামের মৃত আ. আজিজের পুত্র রাশিদুল ইসলামের জমিতে শুক্রবার সকাল ১০টার দিকে একই এলাকার কতিপয় ব্যক্তিরা ১টি লিচু গাছ, ৩টি কাঠাল গাছ ও ২টি আম গাছ কেটে ফেলার চেষ্টা করে। এসময় তাদের বাধা দিলে ওই ব্যক্তিরা বাকবিতন্ডা করে চলে যায়। এব্যাপারে রাশিদুল ইসলাম বাদী হয়ে থানায় এজাহার দায়ের (জিডি নং-৯৩৭) করেছেন বলে জানা গেছে।
|