Home
 
রাত পেরুলেই শারদীয় দুর্গা উৎসব
কলারোয়ায় মন্ডপ সবার্ধিক পৌরসভায়

আজকের কলারোয়া - 28/09/2014
রাত পেরুলেই শুরু হচ্ছে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয়উৎসব দুর্গাপূজা। কলারোয়া উপজেলার ১টি পৌরসভা ও ১২টি ইউনিয়নের ৩৫টি পূজামন্ডপে শারদীয় দূর্গোৎসব উদযাপন করতে প্রস্তত সংশ্লিষ্টরা। সবখানেই চলছে উৎসবের চূড়ান্ত সব আয়োজন। শেষ মুহূর্তের সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে, প্রতিমার সৌন্দর্য ফুটিয়ে তুলছেন শিল্পীরা। মঙ্গলবার পালিত হবে মহাষষ্ঠী। দশমীতে প্রতিমা বিসর্যনের মাধ্যমে শেষ হবে এ উৎসব। আয়োজক কমিটি, প্রশাসন ও আইন শৃংখলারক্ষাকারী বাহিনী রয়েছেন ব্যাপক তৎপর। সূত্রে জানা গেছে, উপজেলার ৩৫টি পূজা মন্ডপের মধ্যে ৪টি অধিক গুরুত্বপূর্ণ, ১০টি গুরুত্বপূর্ণ ও বাকী ২১টি সাধারণ হিসেবে বিভিন্ন দিক দিয়ে গণ্য করা হচ্ছে। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোরঞ্জন সাহা ও সা.সম্পাদক সিদ্ধেশ্বর চক্রবর্তী জানান, ১০টি মন্ডপকে ঝুঁকিপূর্ণ মনে করছেন তারা। তারা আরো জানান, এবার উপজেলা প্রশাসন সরকারের তরফ থেকে পূজা মন্ডপ উন্নয়নের জন্য মন্ডপ প্রতি ৪৫৪ কেজি চাল বরাদ্দ দিয়েছে। উপজেলার সর্বাধিক কলারোয়া পৌরসভা এলাকায় ৬টি মন্ডপে পূজার আয়োজন করা হয়েছে। পৌর এলাকার মন্ডপগুলো হলো- তুলসিডাঙ্গা ঘোষপাড়া, তুলসিডাঙ্গা গোয়ালঘাটা, মুরারীকাটি উত্তর পালপাড়া, মুরারীকাটি দক্ষিণ পালপাড়া, গোপিনাথপুর ঘোষপাড়া ও ঝিকরা হরিতলা পূজামন্ডপ। বিভিন্ন ইউনিয়নের মন্ডপগুলো হলো- ১নং জয়নগর ইউনিয়নের ৫টি- উত্তর ক্ষেত্রপাড়া, খোরদো-বাঁটরা, জয়নগর মাতৃমন্দির, ধানদিয়া দাসপাড়া ও জয়নগর দক্ষিণ পাড়া দুর্গা পূজামন্ডপ, ২নং জালালাবাদ ইউনিয়ের ৪টি- বাঁটরা দাসপাড়া, কাশিয়াডাঙ্গা উত্তরপাড়া, কাশিয়াডাঙ্গা দক্ষিণপাড়া ও বৈদ্যপুর দাসপাড়া, ৩নং কয়লা ইউনিয়নের ১টি- কয়লা ঘোষপাড়া সার্বজনীন দুর্গা মন্দির, ৪নং লাঙ্গলঝাড়া ইউনিয়নের ২টি- লাঙ্গলঝাড়া ও খাসপুর, ৫নং কেঁড়াগাছি ইউনিয়নের ২টি- আইচপাড়া ও বাকসা দাসপাড়া, ৬নং সোনাবাড়িয়া ইউনিয়নের ২টি- সোনাবাড়িয়া মঠমন্দির ও বেলি দাসপাড়া, ৭নং চন্দনপুর ইউনিয়নের ২টি- চন্দনপুর ও মদনপুর, ৮নং কেরালকাতা ইউনিয়নের ২টি- কেরালকাতা ঠাকুরবাড়ি ও সাতপোতা, ৯নং হেলাতলা ইউনিয়নের ২টি- দামোদরকাটি ও শুভঙ্করকাটি মাতৃমন্দির, ১০নং কুশোডাঙ্গা ইউনিয়নের ৩টি- রায়টা, শিবানন্দকাটি ও কুশোডাঙ্গা, ১১নং দেয়াড়া ইউনিয়নের ৩টি- দেয়াড়া ঘোষপাড়া, পাকুড়িয়া ও পাটুলিয়া এবং ১২নং যুগিখালি ইউনিয়নের ১টি- বামনখালি বিনোদতলা সার্বজনীন পূজামন্ডপ। এদিকে, পবিত্র ঈদুল আয্হা ও শারদীয় দুর্গাপূজায় আইন শৃংখলা রক্ষার্থে ইউএনও অনুপ কুমার তালুকদারের সভাপতিত্বে উপজেলা অডিটোরিয়ামে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম জানান, সার্বিক আইন শৃংখলা রক্ষার্থে সর্বোচ্চ পদক্ষেপ নেয়া হয়েছে। এ ব্যাপারে তিনি সকলের আন্তরিক সহযোগিতাও কামনা করেন।


 



গন্তব্য কলারোয়া    
Product Image Product Image


 
    
Copyright : Kalaroa.com, 2019
Email : info@kalaroa.com