Home
 
জাতীয় স্কুল ফুটবল টুর্ণামেন্ট
চ্যাম্পিয়ন পাইলট, রানার্সআপ চন্দনপুর হাইস্কুল

আজকের কলারোয়া - 28/09/2014
কলারোয়ায় জাতীয় স্কুল ফুটবল টুর্ণামেন্টে শনিবার ২টি সেফিাইনাল খেলা শেষে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় ও বাফুফের যৌথ আয়োজনে এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় শনিবার কলারোয়া ফুটবল মায়দানে সেমিফাইনাল খেলা শেষে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় কলারোয়া পাইলট হাইস্কুল ট্রাইব্রেকারে ৩-২ গোলে চন্দনপুর হাইস্কুলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। এর আগে ২টি সেমিফাইনাল খেলায় কলারোয়া পাইলট হাইস্কুল ২-০ গোলে ভাদিয়ালী হাইস্কুলকে পরাজিত করে। অপর সেমিতে চন্দনপুর হাইস্কুল ট্রাইবেকারে সিংগা হাইস্কুল কে ৩-১ গোলে পরাজিত করে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে। ফাইনাল খেলায় কলারোয়া পাইলট হাইস্কুল চ্যাম্পিয়ন ও চন্দনপুর হাইস্কুল রানার্স আপ হয়। টুর্ণামেন্টের ৯টি গোল করে সর্বোচ্চ গোলদাতা হয়েছে পাইলট হাইস্কুলের সুজন। খেলা পরিচালনা করেন মাসউদ পারভেজ মিলন, ফারুক হোসেন স্বপন ও মোশাররফ হোসেন। ধারাভাষ্যে ছিলেন প্রভাষক রফিকুল ইসলাম ও মাস্টার শেখ শাহজাহান আলী শাহীন। খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপ কুমার তালুকদার। বিশেষ অতিথি ছিলেন কলারোয়া ইসলামী ব্যাংকের ব্যবস্থাপক এ্যাসিঃ ভাইস প্রেসিডেন্ট আবুল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক আব্দুর রহিম বাবু, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী, কপাই সাধারণ সম্পাদক এ্যাড.শেখ কামাল রেজা, রেজাউল করিম লাভলু, প্রধান শিক্ষক আব্দুর রব, হরিসাধন ঘোষ, আজহারুল ইসলাম, কলারোয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশেদুল হাসান কামরুল, সহকারী প্রধান শিক্ষক বদরুজ্জামান, আসাদুজ্জামান আসাদ, শিক্ষক আবুল কালাম আজাদ, মাহফুজা খানম, শফিকুল ইসলাম, মাওলানা আয়ুব হোসেন, আব্দুল গফফার, স্বপন কুমার, বদরুজ্জামান বিপ্লব, আবুল কাশেম, বাবর আলী, নাজমুল হুসাইন মিলন প্রমুখ। পরে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরষ্কার প্রদান করা হয়।


 



গন্তব্য কলারোয়া    
Product Image Product Image


 
    
Copyright : Kalaroa.com, 2019
Email : info@kalaroa.com