|
ভ্রাম্যমাণ আদলতে গাঁজাসেবীর কারাদন্ড
আজকের কলারোয়া -
09/10/2014
বুধবার কলারোয়ায় ভ্রাম্যমাণ আদালতে এক গাঁজা সেবনকারীকে ৩ মাসের বিনাশ্রম করাদন্ড প্রদান করা হয়েছে। থানা পুলিশ সাংবাদিকদের জানায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই হারাধন কুন্ডু সঙ্গীয় ফোর্স নিয়ে সকাল ১০টার দিকে অভিযান চালিয়ে উপজেলার শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজের পিছন থেকে গাঁজাসেবন করাকালে মনিরুল ইসলাম মনি (২৮)নামে এক ব্যক্তিকে আটক করেন। সে উপজেলার রঘুনাথপুর গ্রামের নজরুল ইসলামের পুত্র। পরে তাকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে হাজির করলে তাৎক্ষনিক ভাবে বসা ভ্রাম্যমাণ আদালতের বিজ্ঞ বিচারক উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুপ কুমার তালুকদার মনিরুল ইসলামকে গাঁজা সেবনের অভিযোগে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন কলারোয়া থানার এসআই হারাধন কুন্ডু, নির্বাহী অফিসারের বেঞ্চ সহকারী এমএ মান্নান প্রমুখ।
|