Home
 
উদযাপিত হলো পবিত্র ঈদুল আযহা
আজকের কলারোয়া - 09/10/2014
ত্যাগের মহিমায় আনন্দকে উপভোগ করে কলারোয়ায় উদযাপিত হলো পবিত্র ঈদুল আযহা। উপজেলার ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভার প্রতিটি এলাকায় ঈদের জামাতে শত শত মুসল্লী নামাজে অংশ নেন। জানা গেছে, উপজেলার মধ্যে সবচেয়ে বৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে চন্দনপুর ইউনিয়নের গয়ড়া-রামভদ্রপুর-কায়বা (একাংশ) সম্মিলিত ঈদগাহে। ঈদে ধনী-গরীব নির্বিশেষে সমাজের সকল স্তরের মানুষ মিশে যায় একে অপরের সাথে। ঈদের নামাজের পর গরু ও ছাগল কোরবানীর মধ্য দিয়ে নিজেদের মধ্যের পশুত্বকে কোরবানীর প্রচেষ্টা চালায় অনেকে। নতুন পোশাক পরিধান করে আনন্দে ভাসে প্রায় সকলে। কর্মসূত্রে কলারোয়ার বাইরে বসবাসরত পরিবার গুলোও নাড়ির টানে ছুটে আসে নিজ জন্মভিটার ঠিকানায়। সব মিলিয়ে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে ঈদ উদযাপন করলো কলারোয়ার মানুষ।


 



গন্তব্য কলারোয়া    
Product Image Product Image


 
    
Copyright : Kalaroa.com, 2019
Email : info@kalaroa.com