Home
 
একদিনের নবজাতক উদ্ধার
আজকের কলারোয়া - 09/10/2014
কলারোয়ায় একদিনের একটি নবজাতককে রাস্তার ধার থেকে উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে কোন এক পাষান হৃদয়ের নিষ্ঠুর মা সরকারি হাসপাতালের সামনে রাস্তায় ফেলে রেখে চলে গেছে ফুট ফুটে ওই নিষ্পাপ শিশুকে। এ সময় ওই এলাকার অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (এসআই) লিয়াকাত আলী বিষয়টি দেখতে পেয়ে থানায় খবর দেন। পরে উপজেলা নির্বাহী অফিসার অনুপ কুমার তালুকদারের নেতৃত্বে উপজেলা সমাজসেবা অফিসার শেখ ফারুক হোসেন ঘটনাস্থল থেকে শিশুটি উদ্ধার করেন। বর্তমানে শিশুটি নিজ দায়িত্বে রাখার জন্য উপজেলার সোনাবাড়ীয়া ইউনিয়নের চান্দা গ্রামের ইবাদুল সরদারের স্ত্রী শারমিন খাতুন উপজেলা নির্বাহী অফিসার বরাবর আবেদন করেছেন।


 



গন্তব্য কলারোয়া    
Product Image Product Image


 
    
Copyright : Kalaroa.com, 2019
Email : info@kalaroa.com