Home
 
বড়ালীতে এক্স-স্টুডেন্ট ফোরামের ঈদ পুনর্মিলনী
আজকের কলারোয়া - 09/10/2014
কলারোয়ার বড়ালীতে এক্স-স্টুডেন্ট ফোরামের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। র‌্যালি, আলোচনা, ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মঙ্গলবার দিনব্যাপী বড়ালী প্রাইমারি স্কুল প্রাঙ্গনে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিনভর বিভিন্ন কর্মসূচির পর এক্স-স্টুডেন্ট ফোরামের সভাপতি ঢাকা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. ইউনুছ আলির সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন সা. সম্পাদক ঢাকা ডিবি’র সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুদ জুয়েল, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আশরফ আলী, প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান চান্দু, ইউপি সদস্য ডা. রেজাউল করিম রেজা, আব্দুর রউফ বিশ্বাস, সহকারী সমবায় কর্মকর্তা জাফর ইকবাল জুয়েল, যশোর স্কুল পরিদর্শক নুরুজ্জামান সাগর, মাস্টার আব্দুর রাজ্জাক, মাস্টার মিজানুর রহমান, মাস্টার রইছ উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে বড়ালী প্রাইমারি স্কুলের সদ্য অবসরপ্রাপ্ত ৩ শিক্ষককে সম্মাননা ও এসএসসিতে গোল্ডেন জিপিএ-৫ প্রাপ্ত বড়ালি গ্রামের সুমাইয়াকে শিক্ষা সহায়তা হিসেবে ৫ হাজার টাকা প্রদান করা হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে ফোরাম’র সদস্যরা। সাংস্কৃতিক অনুষ্ঠান সঞ্চালনা করেন নাজমুল হক তুহিন, বেনজীর হেলাল ও অহিদুজ্জামান।


 



গন্তব্য কলারোয়া    
Product Image Product Image


 
    
Copyright : Kalaroa.com, 2019
Email : info@kalaroa.com