|
৪র্থ বজলুর রহমান ফুটবল টুর্নামেন্টের পর্দা নামলোবলাকা সংঘ ও এ্যাথলেটিক্স ক্লাব যুগ্ম চ্যাম্পিয়ন
আজকের কলারোয়া -
05/11/2014
কলারোয়ায় ৪র্থ বজলুর রহমান স্মৃতি নক আউট ফুটবল টুর্নামেন্টের পর্দা নামলো শনিবার। টুর্নামেন্টের ফাইনালে কলারোয়ার চন্দনপুর বলাকা সংঘ ও শার্শা এ্যাথলেটিক্স ক্লাবকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে। প্রায় দশ সহ¯্রাধিক দর্শক পরিপূর্ণ জমজমাট এ ফাইনাল খেলায় প্রথমার্ধ্বের ১২ মিনিটে ১-০ গোলে এগিয়ে যায় শার্শা এ্যাথলেটিক্স ক্লাব। দ্বিতীয়ার্ধ্বের শুরুতে গোল দিয়ে খেলায় সমতা আনে চন্দনপুর বলাকা সংঘ। বলাকা সংঘের পক্ষে ২ নাইজেরিয়ান খেলোয়াড়ের অনুপম ক্রীড়াশৈলী দর্শকদের মন জয় করে। নির্দিষ্ট সময়ের খেলা ১-১ গোলে অমীমাংসিতভাবে শেষ হওয়ায় খেলাটি টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারেও উভয় দলই সমান ৫-৫ গোল দেয়। ফের অমীমাংসিত থাকে খেলাটি। ততক্ষণে সন্ধ্যা গড়িয়ে যাওয়ায় আলোর স্বল্পতা দেখা দেয়। ফলে মীমাংসিতরূপে খেলা শেষ করা অসম্ভব হয়ে পড়ে। এ অবস্থায় উভয় দলের সম্মতিতে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। এমআর ফাউন্ডেশনের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মিজানুর রহমানের অর্থায়নে এবং কলারোয়া পাবলিক ইনস্টিটিউট ও উপজেলা ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনের এই ফাইনাল খেলা মাঠে উপস্থিত থেকে উপভোগ করেন কলারোয়া উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, শার্শা উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক, কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার অনুপ কুমার তালুকদার, এমআর ফাউন্ডেশনের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মিজানুর রহমান, কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম, কলারোয়া উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, শার্শা উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদি হাসান, শিক্ষাবিদ অধ্যাপক এমএ ফারুক, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সহ-সভাপতি ও কপাই’র সাধারণ সম্পাদক এ্যাড. শেখ কামাল রেজা, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী, কলারোয়া প্রেসক্লাবের সভাপতি গোলাম রহমান, সাধারণ সম্পাদক রাশেদুল হাসান কামরুল, সাংবাদিক মাস্টার দীপক শেঠ, শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, অধ্যাপক কেএম আনিছুর রহমান, এমএ সাজেদ, আসাদুজ্জামান আসাদ, কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি আজাদুর রহমান খান চৌধুরী, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, ক্রীড়া সংগঠক মাস্টার বদরুজ্জামান বিপ্লব, রমজান আহম্মেদ, রেজাউল করিম লাভলু প্রমুখ। ধারাভাষ্যে ছিলেন প্রভাষক রফিকুল ইসলাম ও মাস্টার শেখ শাহাজাহান আলি শাহিন। ফাইনাল খেলাটি পরিচালনা করেন রেফারি নাছির উদ্দিন, মাসউদ পাভেজ মিলন ও মিয়া ফারুক হোসেন স্বপন। খেলা শেষে উভয় দলের মাঝে ট্রফি ও ব্যক্তিগত নৈপুণ্যের পুরস্কার তুলে দেন পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপনসহ অন্যান্য বিশেষ অতিথিবৃন্দ।
|