Home
 
হতবাক জয়নগর যুগিখলিবাসী!
আজকের কলারোয়া - 05/11/2014
রোবার সন্ধ্যায় মোটর সাইকেল চেপে সন্ত্রাসকবলিত জয়নগর ইউনিয়নের বিভিন্ন বাজারে তালা-কলারোয়ার এমপিকে ঘুরে বেড়াতে দেখে জনগণ কিছুক্ষণের জন্য হলেও হতবাক ছিলো। জানাযায়, কলারোয়া উপজেলার জয়নগর ও যুগিখালি ইউনিয়নে জামায়াত-শিবিরের নেতা কর্মীরা ২০১৩ সালের ২৮ ফেব্র“য়ারী থেকে মধ্য ডিসেম্বর পর্যন্ত ধবংসযজ্ঞ চালিয়ে আওয়ামী লীগনেতা কর্মীদের খুনসহ বাড়ি ছাড়া করে। সেই থেকে ওই দুই ইউনিয়নের সাধারণ মানুষের মনে রয়েছে জামায়াতি আতংক। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল জামায়াত নেতা মীর কাশেম আলীর মৃত্যুদন্ড দেওয়ায় এবং বিভিন্ন টিভি চ্যানেলে সোমবার মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদন্ডাদেশ পাওয়া জামায়াত নেতা কামারুজ্জামানের আপিল বিভাগের রায় ঘোষণার খবর শুনে ওই দুই ইউনিয়নের সাধারণ মানুষের মনে জামায়াতি আতংক ছড়িয়ে পড়ে। এ খবর জানতে পেরে তালা-কলারোয়ার এমপি এড.মুস্তফা লুৎফুল্লাহ মোটর সাইকেল চেপে সাধারণ মানুষের মনোবল চাঙ্গা করতে পুলিশ প্রহরা ছাড়াই সন্ত্রাস কবলিত জয়নগর ইউনিয়নের সরসকাটি, জয়নগর, ধানদিয়া ও যুগিখালি ইউনিয়নের যুগিখালি এবং বামনখালি বাজারে ঘুরে বেড়াতে দেখতে পায় সাধারণ মানুষ। এঘটনায় কিছুক্ষণের জন্য হলেও ওই দুই ইউনিয়নের মানুষ ছিলো হতবাক। এমপির অতি সাধারণের মত ঘুরে বেড়ানোয় এ অঞ্চলের মানুষের মনে স্বস্তি, শক্তি ও সাহস ফিরেছে।


 



গন্তব্য কলারোয়া    
Product Image Product Image


 
    
Copyright : Kalaroa.com, 2019
Email : info@kalaroa.com