Home
 
আওয়ামী লীগের আনন্দ মিছিল ও সমাবেশ
আজকের কলারোয়া - 05/11/2014
জামায়াত নেতা মুহাম্মদ কামারুজ্জামানের মানবতা বিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেয়া মৃত্যুদন্ডের রায় আপিল বিভাগ বহাল রাখায় কলারোয়া উপজেলা আ’লীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপনের নেতৃত্বে বিশাল আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার ওই রায় ঘোষণার পর বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে বাদ্যযন্ত্রসহকারে একটি আনন্দ মিছিল কলারোয়া পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরের আমতলায় সমাবেশ করে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কলারোয়া উপজেলা আ’লীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন বলেন, আজকের ঘোষিত রায়ে মুক্তিযুদ্ধের স্বপক্ষের মানুষদের সাথে কলারোয়ার আ’লীগ তথা গোটা কলারোয়াবাসীও আনন্দিত। আর সেই আনন্দ প্রকাশের জন্য আমরা এখানে একত্রিত হয়েছি। তিনি গণমানুষের দাবি অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল’র সাথে সংশ্লিষ্টরা কুখ্যাত চিহ্নিত মানবতা বিরোধী অপরাধীদের অপরাধ প্রামাণে সক্ষম হওয়ায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। সেই সাথে ঘোষিত রায় দ্রুত বাস্তবায়নের দাবি জানান তিনি। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন এবং উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা আ’লীগের প্রাক্তন আহ্বায়ক সাজেদুর রহমান খান চৌধুরী মজনু, ইউপি চেয়ারম্যান আ’লীগ নেতা ভুট্টোলাল গাইন, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক কাজী সাহাজাদা, কলারোয়া পৌর আ’লীগের সভাপতি আজিজুর রহমান, সম্পাদক সহিদুল ইসলাম, আ’লীগ নেতা জি,এম মিজানুর রহমান, মনিরুল ইসলাম মেম্বার, সিদ্ধেশ্বর চত্রবর্তী, আব্দুর রহমান, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আসলাম, সাংবাদিক শেখ মোসলেম আহম্মেদ,সাংবাদিক আব্দুর রহমান, রামপ্রসাদ দত্ত, যুবলীগ নেতা রবিউল আলম মল্লিক রবি, শফিউল আজম, সহিদুল, মোস্তাক আহম্মেদ, আ’লীগ নেতা সিরাজুল ইসলাম সিরাজ, মনিরুল মেম্বার, উপজেলা শ্রমিকলীগের সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম মিঠু, এনায়েত খান টুনটু, শেখ আশিকুর রহমান মুন্না, আসাদুজ্জামান তুহিন, পৌর কাউন্সিলর শেখ ইমাদ হোসেন, আকিমুদ্দীন আকি, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা হারুন-অর-রশিদ, রেজানুজ্জামান লিটু, সহিদুজ্জামান সাইদ, ফিরোজ জোয়ার্দ্দার, উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ ইমরান হোসেনসহ সকল ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের আ’লীগ এবং অংগদলের নেতৃবৃন্দ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালন করেন ইউপি চেয়ারম্যান আ’লীগ নেতা স,ম মোরশেদ আলি।


 



গন্তব্য কলারোয়া    
Product Image Product Image


 
    
Copyright : Kalaroa.com, 2019
Email : info@kalaroa.com