|
কলারোয়ায় ৪ দলীয় মালায়েশিয়া ফুটবল টুর্নামেন্ট যশোরজেলা একাদশ চ্যাম্পিয়ন
আজকের কলারোয়া -
24/02/2015
কলারোয়ায় ৪ দলীয় নক আউট মালায়েশিয়া ফুটবল
টুর্নামেন্টের ফাইনাল খেলায় যশোর জেলা একাদশ
খুলনা জেলা একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।
রোববার বিকাল ৪ টায় মালায়েশিয়া প্রবাসি উপজেলার
খোরদো গ্রামের আব্দুল ওয়াদুদ, ইদ্রিস
আলী ও আহসান হাবিব রাসেলের অর্থায়নে ১১
দেয়াড়া ইউনিয়নের খোরদো ফুটবল মাঠে এ
খেলা অনুষ্ঠিত হয়। স্থানীয় সমাজ সেবক মাহবুবুর
রহমান মফের সার্বিক সহযোগিতায় ফাইনাল খেলায়
নির্ধারিত ৯০ মিনিটের প্রথমার্ধে ১-১ গোলে ড্র
হয়। দ্বিতীয় অর্ধে কোন পক্ষ গোল
করতে না পারায় খেলা উভয় দলের অধিনায়কের
সম্মতিতে টাইব্রেকারের সিন্ধান্ত হয়।
এতে যশোর জেলা ফুটবল একাদশ
৫-৪গোলে খুলনা জেলা একাদশকে পরাজিত
করে যশোর জেলা একাদশ জয়লাভ করেন।
খেলাটি উপভোগ করেন
কলারোয়া উপজেলা পরিষদেও চেয়ারম্যান
ফিরোজ আহম্মেদ স্বপন,মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আনোয়ার ময়না, মালায়েশিয়া প্রবাসি উপজেলার খোরদো গ্রামের আব্দুল ওয়াদুদ, ইদ্রিস আলী আহসান হাবিব
রাসেল,স্থানীয় ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আব্দুল
মান্নান, আমানুল্লাহ আমান, মনিরুল ইসলাম, প্রমুখ।
খেলাটি পরিচালনা করে নাছিরউদ্দীন, মিয়া ফারুক
হোসেন স্বপন, সালাউদ্দীন পারভেজ মিলন,
মেহেদী হাসান। ভাষ্যেকর হিসেবে দায়িত্ব পালন
করেন মাস্টার শেখ শাহাজাহান আলী শাহিন।
|