Home
 
খালেদা জিয়ারকার্যালয়েরসামনে থেকে পুলিশপ্রত্যাহার
আজকের কলারোয়া - 01/03/2015
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের সামনে নিরাপত্তায় নিয়োজিত পুলিশ সদস্যদের সরিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। আজ রবিবার রাত নয়টার দিকে তাঁদের সরিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে। বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার সাংবাদিকদের কাছে দাবি করেন, খালেদা জিয়ার বাসভবনের সামনে ছয়জন কনস্টেবল ও একজন হাবিলদার নিরাপত্তায় নিয়োজিত ছিলেন। আজ রাত নয়টার দিকে একটি ট্রাকে করে তাঁদের সরিয়ে নেওয়া হয়েছে। জহিরুল হক নামে পুলিশের এক সদস্য সাংবাদিকদের বলেন, রাত আটটার দিকে তাঁদের কাছে নির্দেশনা আসে, একটি ট্রাক যাবে, তারা যেন সবকিছু নিয়ে চলে যান। এর বেশি কিছু জানেন না বলেও জানান তিনি।


 



গন্তব্য কলারোয়া    
Product Image Product Image


 
    
Copyright : Kalaroa.com, 2019
Email : info@kalaroa.com