Home
 
১২ ফেব্রুয়ারির পরীক্ষা ১৩ মার
এসএসসির আজ ওমঙ্গলবারেরপরীক্ষাও পেছাল

আজকের কলারোয়া - 01/03/2015
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের লাগাতার অবরোধ ও হরতালের কারণে আজ রবি ও আগামী মঙ্গলবারের এসএসসি ও সমমানের পরীক্ষা পেছানো হয়েছে। রবিবারের (১ মার্চ) পরীক্ষা আগামী ১৪ মার্চ শনিবার অনুষ্ঠিত হবে। আর ৩ মার্চ মঙ্গলবারের পরীক্ষা পিছিয়ে দেওয়া হলেও নতুন করে দিন ঘোষণা করা হয়নি। পরবর্তী সময় পরীক্ষার তারিখ জানিয়ে দেওয়া হবে। এদিকে গত ১২ ফেব্রুয়ারির স্থগিত হওয়া পরীক্ষা আগামী ১৩ মার্চ শুক্রবার অনুষ্ঠিত হবে। গতকাল শনিবার হেয়ার রোডের সরকারি বাড়িতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে পরীক্ষার সূচি পরিবর্তনের কথা জানান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। শিক্ষামন্ত্রী বলেন, হরতাল- অবরোধের মাধ্যমে মানুষ হত্যা করা হচ্ছে। এর বাইরে কোনো লাভ হচ্ছে না। শিক্ষার্থীরা ভীতি ও অনিশ্চয়তার মধ্যে পড়েছে। এতে তাদের আত্মবিশ্বাসে ঘাটতি হবে। তিনি বলেন, আশা করি তাদের মধ্যে (২০ দল) ন্যূনতম মানবিক মূল্যবোধ জাগ্রত হবে। ভবিষ্যতে তারা আর হরতাল দেবে না। দেশের সর্বনাশ করছে- এই উপলব্ধি থেকে তারা এ পথ থেকে সরে আসবে। এ অবস্থা থেকে মুক্তির এটাই একমাত্র পথ। আজ রবিবার এসএসসিতে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, সামাজিক বিজ্ঞান; দাখিলে সামাজিক বিজ্ঞান, তাজবিদ নসর ও নযম (মুজাব্বিদ গ্রুপ), তাজবিদ (হিফজুল কোরআন গ্রুপ) বিষয়ের পরীক্ষা ছিল। এই পরীক্ষাগুলো হবে ১৪ মার্চ। সূচি অনুযায়ী গত ১২ ফেব্রুয়ারি এসএসসিতে ধর্ম শিক্ষা; দাখিলে ফিকাহ ও উসুলুল ফিকাহ এবংএসএসসিভোকেশনালেপদার্থবিজ্ঞান-২ (১৯২৫) (সৃজনশীল), পদার্থবিজ্ঞান-২ (৮১২৪) (সৃজনশীল/সাধারণ) ও দাখিল ভোকেশনালে পদার্থবিজ্ঞান-২ (১৭২৫) (সৃজনশীল), পদার্থবিজ্ঞান-২ (৮৫২৫) বিষয়ের পরীক্ষা ছিল। হরতালের কারণে ওই পরীক্ষা স্থগিত করা হলেও তখন পরিবর্তিত তারিখ ঘোষণা করা হয়নি। ১৩ মার্চ শুক্রবার সকাল ৯টা থেকে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামী ৩ মার্চ মঙ্গলবার এসএসসিতে জীববিজ্ঞান (তত্ত্বীয়), অর্থনীতি; দাখিলে ইসলামের ইতিহাস, জীববিজ্ঞান (তত্ত্বীয়) এবং ভোকেশনাল দাখিলে উচ্চতর গণিত-১ (১৮২১), সামাজিক বিজ্ঞান-১ (৮৬২৫), কৃষি শিক্ষা পরীক্ষা নির্ধারিত ছিল। এদিন এসএসসিভোকেশনালেকোনোপরীক্ষাছিল না। মঙ্গলবারের এই পরীক্ষাগুলো গ্রহণের নতুন তারিখ পরে জানিয়ে দেওয়া হবে বলে শিক্ষামন্ত্রী জানিয়েছেন। অবরোধের মধ্যে হরতালের কারণে চলতি এসএসসির ১২ দিনের ২৫১টি বিষয়ের পরীক্ষা পিছিয়ে গেল। পূর্বনির্ধারিত সূচি অনুসারে এবার কোনো পরীক্ষা অনুষ্ঠিত হতে পারেনি। হরতালে পরীক্ষা পেছানোয় ছুটির দিনে পরীক্ষায় বসতে হচ্ছে শিক্ষার্থীদের। পরীক্ষার সূচি এলোমেলো হয়ে যাওয়ার কারণে শিক্ষার্থীদের মনোসংযোগে বিঘ্ন ঘটছে। নির্ধারিত পরীক্ষা হবে কী না, কখন হবে এ নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে থাকতে হচ্ছে। এর প্রভাব পরীক্ষার্থীদের ফলাফলের ক্ষেত্রে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শোভাযাত্রা স্থগিত : আজ রবিবার দেশে 'সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা-২০১৫' শুরু হচ্ছে। প্রতিযোগিতা উপলক্ষে আজ রবিবার সকাল সাড়ে ১০টায় কেন্দ্রীয়ভাবে কার্জন হল থেকে শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করার কথা ছিল। বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের হরতালের কারণে এই শোভাযাত্রা স্থগিত করা হয়েছে। গতকাল শনিবার হেয়ার রোডের সরকারি বাড়িতে এক অনির্ধারিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ শোভাযাত্রা স্থগিত করার কথা জানান। তবে প্রতিযোগিতার অন্যান্য কার্যক্রম চলবে বলে মন্ত্রী জানিয়েছেন।


 



গন্তব্য কলারোয়া    
Product Image Product Image


 
    
Copyright : Kalaroa.com, 2019
Email : info@kalaroa.com