|
বুধবারের এসএসসি ওসমমানেরপরীক্ষা স্থগিত
আজকের কলারোয়া -
03/03/2015
বিএনপির নেতৃত্বে ২০ দলীয় জোটের
লাগাতার অবরোধ ও বুধবার থেকে ৪৮
ঘণ্টা হরতাল বাড়ানোর কারণে বুধবারের
এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে।
এ ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয়ের উপ-প্রধান তথ্য
কর্মকর্তা সুবোধ চন্দ্র ঢালী মঙ্গলবার জানান,
‘হরতালের কারণে বুধবারের এসএসসি ও সমমানের
সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে। এ পরীক্ষার
সময়সূচি পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে।’
এর আগে রবিবার ভোর ৬টা থেকে মঙ্গলবার ভোর
৬টা পর্যন্ত ৭২ ঘণ্টার হরতাল ঘোষণা করা হয়।
হরতালের কারণে এ পর্যন্ত ১৩ দিনের এসএসসি ও
সমমানের পরীক্ষা পেছানো হয়েছে।
শিক্ষা মন্ত্র্রণালয়ের তথ্য অনুযায়ী এবার এ
পরীক্ষায় মোট শিক্ষার্থী ১৪ লাখ ৭৯ হাজার ২৬৬
জন।
|