Home
 
ভারতে বিএনপি নেতা সালাহ উদ্দিন
হাসপাতাল থেকে কটেজে

আজকের কলারোয়া - 09/06/2015
শিলংয়ের নেগ্রিমস হাসপাতাল থেকে রিলিজ পেলেন বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ। তার শারীরিক অবস্থা স্থিতিশীল থাকায় সোমবার রাতে তাকে হাসপাতাল কর্তৃপক্ষ ছাড়পত্র দেয়। সালাহউদ্দিন আহমদ বর্তমানে জামিনে রয়েছেন। হাসপাতাল ছেড়ে তিনি শিলংয়ের একটি কটেজে উঠেছেন। তার সাথে রয়েছেন স্ত্রী হাসিনা আহমদ। গত ৫ জুন শিলংয়ের নিম্ন আদালত সালাহউদ্দিন আহমদকে জামিন দেয়। আদালতের নির্দেশ অনুযায়ী তাকে শিলংয়েই থাকতে হবে। এবং প্রতি সপ্তাহে এক দিন আদালতে হাজিরা দিতে হবে।


 



গন্তব্য কলারোয়া    
Product Image Product Image


 
    
Copyright : Kalaroa.com, 2019
Email : info@kalaroa.com