|
বিদেশের কারাগারে ৭ হাজার বাংলাদেশি
আজকের কলারোয়া -
09/06/2015
পৃথিবীর বিভিন্ন দেশে সাত
হাজার বাংলাদেশি নাগরিক কারাগারে
আটক রয়েছে বলে জানিয়েছেন
পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
দশম সংসদের দ্বিতীয় বাজেট অধিবেশনে
মঙ্গলবার বিকেলে লক্ষ্মীপুর-৪ আসনের
সংসদ সদস্য মো. আবদুল্লাহর টেবিলে
উত্থাপিত এক প্রশ্নের
উত্তরে সংসদকে এ তথ্য জানান মন্ত্রী। আবুল
হাসান মাহমুদ আলী বলেন, পররাষ্ট্র
মন্ত্রণালয় বিশ্বের বিভিন্ন দেশের
কারাগারে আটক বাংলাদেশিদের বিষয়ে
অবহিত রয়েছে। পৃথিবীর বিভিন্ন দেশের
জেলে প্রায়Â সাত হাজার বাংলাদেশি
নাগরিক বর্তমানে আটক রয়েছে। এ সংখ্যা
প্রতিনিয়ত পরিবর্তিত হয়ে থাকে। পররাষ্ট্র
মন্ত্রণালয় সব সময়ই বিদেশে বিপদগ্রস্ত
বাংলাদেশী নাগরিকদের (জেলে আটকসহ)
দেশে প্রত্যাবাসনের ক্ষেত্রে সম্ভাব্য
সবধরনের ব্যবস্থা করে থাকে।
সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বেগম
সানজিদা খানমের এক প্রশ্নের উত্তরে তিনি
বলেন, বিশ্বের বিভিন্ন দেশে বিশেষ করে
মধ্যপ্রাচ্যে বসবাসকারী ও কর্মরত
রোহিঙ্গারা বহু আগে থেকেই পরিচয় গোপন
করে বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে
সে সব দেশে প্রবেশ করেছে। তাই বিশ্বের
বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশ মিশন
রোহিঙ্গাদের পাসপোর্ট নবায়ন এবং
অন্যান্য কন্স্যুলার সেবা প্রদানে যথেষ্ট
সর্তক অবস্থানে রয়েছে।
তিনি বলেন, এ অবস্থায় যদি কোনো ব্যক্তি
বাংলাদেশের কোনো দূতাবাসে পাসপোর্ট
নবায়ন বা নতুন পাসপোর্টের আবেদন করে
এবং ওই ব্যক্তির আচরণে রোহিঙ্গা
প্রতীয়মান হয়, তাহলে পরীক্ষা-
নিরীক্ষাপূর্বক প্রচলিত আইন অনুযায়ী
ব্যবস্থা নেওয়া হবে।
চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য এম আবদুল
লতিফের অপর এক প্রশ্নের উত্তরে মন্ত্রী
বলেন, আফ্রিকা মহাদেশের বিভিন্ন দেশের
সঙ্গে রাজনৈতিক, অর্থনৈতিক সম্পর্ক
বৃদ্ধিতে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে
পররাষ্ট্র মন্ত্রণালয়। আফ্রিকার দেশগুলোতে
বাংলাদেশি পণ্যের বাজার সম্প্রসারণ,
ব্যবসায়িক উদ্যোগ গ্রহণ ও কার্যকর
কূটনৈতিক তৎপরতা বৃদ্ধি করা হচ্ছে।
|