|
সাতক্ষীরা সীমন্তে বিএসএফ এর কাঁচা রাস্তা নির্মান, বিজিবির বাঁধার মুখে বন্ধদুই বাংলাদেশী আটক করেছে বিএসএফ
আজকের কলারোয়া -
09/06/2015
বিজিবির বাঁধার মুখে ভারতীয়
বিএসএফ কাঁচা রাস্তা নির্মান কাজ বন্ধ করে
দিয়েছে। সাতক্ষীরা সদর উপজেলার
বৈকারি সীমান্তের বিপরীতে বাংলাদেশ ভারত
সীমান্তের ১৫০ গজের মধ্যে বিএসএফএর মাটি
কাটার কাজ শুরু করলে বিজিবির বাঁধার মুখে
বন্ধ হয়ে যায় । এ সময় বিজিবি ও
বিএসএফএর মধ্যে সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয় ।
এদিকে ভারত থেকে ফেরার পথে দুই
বাংলাদেশী আটক করেছে বিএসএফ
সদস্যরা। এঘটনার পরে তাদেরকে আটক করা হয়।
বিজিবির ৩৮ ব্যাটলিয়নের বৈকারি
ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার শহীদ
জানান, ভারতের বশিরহাট থনার কৈজুরি
সীমান্তে মেইন পিলার ৭ এর সাবপিলার ৬৫ এর
আওতাধীন রিভার পিলার ৪ এর ১৫০ গজের
মধ্যে কাঁচা রাস্তা নির্মান কাজ শুরু করে
বিএসএফ । ১৫০ গজের মধ্যে হওয়ায় বিষয়টি
বিজিবির নজরে আসে। তিনি জানান, এ
ব্যাপারে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়ে
কাজ বন্ধ রাখার আহবান জানানো হয় ।
মঙ্গলবার সকালে বিএসএফ-এর কৈজুরি
ক্যাম্পের সুবেদার মেজর এসএম ইন গোবা মিথিয়ার
সাথে তার এক সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হয় ।
পরে দুই পক্ষের উপস্থিতিতে সীমান্তের
সংশ্লিষ্ট এলাকা জরিপ করা হয় । রাস্তা
নির্মন কাজ ১৫০ গজের মধ্যে হওয়ায়
বিজিবি’র বাঁধায় বিএসএফ মাটি কাটার
কাজ বন্ধ করে দেয় ।
এদিকে সাতক্ষীরা সদর উপজেলার
কালিয়ানি সীমান্তের বিপরীতে ভারতের
বশিরহাট থানার দুবলি এলাকা থেকে দুই বাংলাদেশীকে
আটক করেছে বিএসএফ ।আটককৃতদের মধ্যে
রয়েছে সদরের ছয়ঘরিয়া গ্রামের কালু সরদারের
ছেলে আলম। অন্যজনের নাম পরিচয় জানা
যায়নি । আটক দুই জন অবৈধ পথে দেশে ফিরছিল।
সাতক্ষীরা ৩৮ বিজিবি ব্যটালিয়নের
অধিনায়ক নজির আহমেদ বকশি জানান, সদরের বৈকারি
সীমান্তে ভারতীয় বিএসএফ সদস্যরা কাঁচা
রাস্তা নির্মান কাজ শুরু করে। ঘটনাটি
বিজিবি’র নজরে আসে। পরে বিএসএফ কাজ
বন্ধ করে ঘটনাস্থল থেকে চলে যায়। আটকের
কোন ঘটনার বিষয়ে তার কিছু জানা নেই।
|